দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্তবর্তী বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে তারা ড্রোন ও রকেট হামলার একটি নতুন ঢেউ চালিয়েছে।
গোষ্ঠীটি একাধিক বিবৃতিতে জানায়, রাতভর এবং ভোর পর্যন্ত তারা ইসরায়েলি সেনাদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু হিসেবে হানিতা, আভিভিম ও রাস আল-নাকৌরার সামরিক ঘাঁটি ও সেনা সমাবেশস্থলের কথা উল্লেখ করা হয়েছে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, এসব হামলায় ড্রোন এবং একাধিক রকেট ব্যবহার করা হয়েছে এবং তা ইসরায়েলি সেনাদের ব্যারাক ও অবস্থানস্থলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।
তবে এসব হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/